শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী দল নিয়ে প্রস্তুত আবাহনী

গতবারের চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারো থাকছেন হান্নান সরকার। আর অধিনায়ক হিসেবে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

নয়া দিগন্ত অনলাইন
আবাহনী
আবাহনী |ইন্টারনেট

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। সবকিছু ঠিক থাকলে ৪ মে মাঠে গড়াবে এই ক্রিকেট আসর।

সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকার অনেক ক্লাব সরে দাঁড়ানোয় এবার ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ও নানা শঙ্কা ছিল।

তবে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার পর বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নিলে সেই অনিশ্চয়তার মেঘ কেটে যায় অনেকটাই।

গত সপ্তাহে ক্লাবগুলোর সাথে মিটিং শেষে বিসিবি জানিয়েছিল শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের দলবদল। অবশ্য তারিখের আগেই দল গুছাতে শুরু করেছে দলগুলো।

পিছিয়ে নেই আবাহনী। দলটি এবারো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছে। দলটিতে থাকছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানরা।

গতবারের চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারো থাকছেন হান্নান সরকার। আর অধিনায়ক হিসেবে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের গত তিন আসরের চ্যাম্পিয়ন আবাহনী। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ বার ডিপিএল শিরোপা জিতেছে ধানমন্ডির দলটি।

এক নজরে আবাহনীর স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জিশান আলম, এসএম মেহেরব হোসেন আহিন, রাকিবুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, সাব্বির রহমান রুম্মন, সাব্বির হোসেন, অনিক সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানতদ্দৌলা বর্ষণ।