োহাম্মদ আশরাফুলেই আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বাড়ছে তার চুক্তির মেয়াদ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন তিনি।
গেল বছর দুই সিরিজের জন্য দায়িত্ব নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন আশরাফুল। এরপর তা বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করা হয়।
তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় খেলেনি বাংলাদেশ। এমতাবস্থায় জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সাথে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় বিসিবির।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। নতুন চুক্তির বিষয়ে নতুন চুক্তির বিষয়ে এক গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ! আয়ারল্যান্ড সিরিজের কাজ ভালো হয়েছে। বোর্ড আমার সাথে কন্টিনিউ করছে ও ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের নতুন চুক্তি দিয়েছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এগোবে সব।’
আরো দীর্ঘমেয়াদি চুক্তি হলে ভালো হতো কি না প্রশ্নের উত্তরে টেস্টের সর্বকনিস্ট এই সেঞ্চুরিয়ান বলেন, ‘না, সমস্যা নেই। এক বছর ঠিক আছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। এক বছরে সিস্টেম যেটা হয়, এইভাবে।’
ইতোমধ্যে নতুন চুক্তির দায়িত্ব শুরু করেছেন আশরাফুল। যেখানে প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। এই সিরিজে ভালো করতে পারলে আশরাফুলের জন্য আসতে পারে আরো দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ।



