সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে পাকিস্তান। পাল্লাকেলেতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যাদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো জেতেনি ম্যান ইন গ্রিনরা।
তবে সেই আক্ষেপ দূর করতে আজ (মঙ্গলবার) বদ্ধপরিকর সালমান আগার দল। ইতোমধ্যে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। খেলা শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বিশ্বকাপের সুপার এইট পর্বে দুই দলের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশরা জয় পেলেও পাকিস্তান মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তাদের।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা, উসমান তারিক।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জশ বাটলার, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।



