ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। ফলে আজ হারারেতে টাইগাররা মাঠে নেমেছে সিরিজ বাঁচানোর মিশনে। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে সফরকারীরা।
শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়েকে চেপে ধরে রেখেছে টাইগার বোলাররা। টসে হেরে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৭৯ রান।
রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। প্রথম ওভারে কোনো রান না দিয়ে দুর্দান্ত এক ডেলেভারিতে ব্রায়ান বেনেটকে বোল্ড করেন তাসকিন আহমেদ। বড় ধাক্কা খায় স্বাগতিকেরা।
দ্বিতীয় উইকেট আসতেও সময় লাগেনি। দ্বিতীয় ওভারে বল হাতে এসে ফেরান ইনোসেন্ট কাইয়াকে। ৭ বলে ৪ রান করে মেহেদী মিরাজকে ক্যাচ দেন কাইয়া। ৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।
৯ম ওভারে তৃতীয় আঘাত করেন নাহিদ রানা। আগের ম্যাচে রেকর্ড গড়ে ৬ উইকেট নেয়া এই পেসার দিনের প্রথম উইকেট নেন ক্রেইগ আরভিনকে (২০ বলে ৯) ফিরিয়ে। ৩২ রানে ৩ উইকেট হারায় তারা।
এরপর ওয়েসলে মাধেভেরেকে নিয়ে বেন কারান ৩৪ রানের জুরি গড়েন। তবে জুটিটা বড় হতে দেননি মিরাজ। তার বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাধাভেরে। ফেরেন ৩০ বলে ১৫ করে।
তবে জিম্বাবুয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বেন কারান। সিকান্দার রাজার সাথে মিলে হাল ধরার চেষ্টা করছেন। ৩০.৩ ওভার শেষে কারান ব্যাট করছেন ৭৬ বলে ৬৬ রানে, রাজা অপরাজিত ৪৫ বলে ২৮ করে।



