পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারণে ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসের অংশ হতে চলেছে এই টেস্ট সিরিজটি। ভেন্যু ও আঞ্চলিক ক্রিকেট উন্নয়নে এটিকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্যারিবীয়দের গ্রীষ্মকালীন হোম সিরিজে পাকিস্তানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে
ক্যারিবীয়দের গ্রীষ্মকালীন হোম সিরিজে পাকিস্তানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে |ইন্টারনেট

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামী ২৫-২৯ জুলাই প্রথম টেস্ট ও ২-৬ আগস্ট দ্বিতীয় টেস্ট ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে অনুষ্ঠিত হবে।

ক্যারিবীয়দের গ্রীষ্মকালীন হোম সিরিজে পাকিস্তানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর মাধ্যমে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারণে ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসের অংশ হতে চলেছে এই টেস্ট সিরিজটি। ভেন্যু ও আঞ্চলিক ক্রিকেট উন্নয়নে এটিকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সিরিজের প্রথম টেস্টটি ব্রায়ার লারা ক্রিকেট অ্যাকাডেমিতে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি আইকনিক কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ত্রিনিদাদের অন্যতম দু’টি প্রিমিয়ার ক্রিকেট গ্রাউন্ডেই টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ করে দেয়া হয়েছে।

ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই সূচি তাদের দীর্ঘমেয়াদি কৌশলের প্রতিফলন, যার লক্ষ্য ক্যারিবিয়ানের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা। একই সাথে সমর্থকদের সম্পৃক্ততা বাড়ানো এবং খেলাটির আঞ্চলিক বিস্তার আরো শক্তিশালী করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তান এই সিরিজে নামবে লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। চলতি মাসের শুরুতে তারা বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২৬ সালে এটি পাকিস্তানের দ্বিতীয় টেস্ট সিরিজ এবং দীর্ঘ পরিসরের এই সংস্করণে ধারাবাহিকতা ও ফর্ম ফিরে পাওয়াই তাদের লক্ষ্য।

২০২১ সালের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ক্যারিবিয়ন সফর। সে সময় দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

পাকিস্তান টেস্ট সিরিজ সূচি :

প্রথম টেস্ট : ২৫-২৯ জুলাই, ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

দ্বিতীয় টেস্ট : ২-৬ আগস্ট, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো