বড় লক্ষ্য তাড়ায় ঝড়ো শুরুর প্রয়োজন ছিল বাংলাদেশ দলের। তবে শুরুটা তেমন হয়নি, ৯ ওভারে ৬৬ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে টাইগাররা।
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তুলে কিউইরা।
রান তাড়ায় ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইফ হাসান ও তানজিদ তামিম। ৫.৩ ওভারে ১৬ বলে ১৭ করে আউট হন সাইফ। এরপর হাল ধরেন তানজিদ তামিম ও লিটন দাস।
তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। ১৫ বলে ২১ রান করে ইশ সোধির শিকার তিনি। ৬৬ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
জয়ের জন্য এখনো ৬৬ বলে চাই ১১৬ রান। এদিকে তানজিদ তামিম খুব একটা সুবিধা করতে পারছেন না। ২৩ বলে ১৯ রানে ব্যাট করছেন তিনি।



