রোববার বাড়ি ফিরতে পারে ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ দল

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে বেশ কয়েকটি দেশের আকাশপথ আংশিকভাবে বন্ধ রয়েছে। সেই প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। ফলে ভারতে বিশ্বকাপ খেলতে আসা দলগুলো পড়েছে বিপাকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে পারেননি।

নয়া দিগন্ত অনলাইন
ওয়েস্ট ইন্ডিজ দল
ওয়েস্ট ইন্ডিজ দল |সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার দোরগোড়ায়। রোববার (৮ মার্চ) মাঠে গড়াবে ফাইনাল। দুই সেমিফাইনাল ও সুপার এইট ম্যাচ গড়িয়েছে গত সপ্তাহেই।

তবে এখানো দেশে ফিরতে পারেনি দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এমনকি সুপার এইট থেকে বাদ পড়া ওয়েস্ট ইন্ডিজ দলও এখনো ভারত ছাড়তে পারেনি।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে বেশ কয়েকটি দেশের আকাশপথ আংশিকভাবে বন্ধ রয়েছে। সেই প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।

ফলে ভারতে বিশ্বকাপ খেলতে আসা দলগুলো পড়েছে বিপাকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে পারেননি।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে আইসিসি। জানা গেছে, ইংল্যান্ড দল আজ শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল কলকাতা থেকে একটি আলাদা চার্টার বিমানে যাত্রা করবে। তারা প্রথমে যাবে জোহানেসবার্গে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল যাবে অ্যান্টিগায়।

তবে এই দুই দলের যাত্রার সঠিক সময় এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, রোববারের মাঝেই রওনা দিতে পারে তারা। দক্ষিণ আফ্রিকার জন্য বিষয়টি একটু ভিন্নও বটে। দলের কিছু সদস্য ভারত থেকে যাবেন নিউজিল্যান্ডে।

কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডেসহ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ রোববার নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ১৫ মার্চ থেকে শুরু হবে সীমিত ওভারের একটি সিরিজ।

অবশ্য ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার অবশ্য ভারতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি, ৪ ও ৫ তারিখ দুটো সেমিফাইনালে খেলে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজ আটকা পড়ে আছে অনেক দিন ধরে।

গত ১ মার্চ বিশ্বকাপের সুপার এইট পর্বে কলকাতায় নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে হারের পরই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। তবে এখনো পারেনি ভারত থেকে বের হতে।