বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

পাকিস্তান বিশ্বকাপ খেলতে বেশ কয়েকটি শর্ত রেখেছে আইসিসির সামনে। এই আলোচনার মাঝেই পিসিবি ও বিসিবি দাবি জানিয়েছে, ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যবস্থা করার।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে ত্রিদেশীয় আয়োজনের আহ্বান
বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে ত্রিদেশীয় আয়োজনের আহ্বান |সংগৃহীত

আইসিসির সাথে বিসিবি ও পিসিবির বিরোধের সম্ভবত যবনিকাপাত হতে যাচ্ছে। পাকিস্তান অনড় অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে, সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলারও।

ক্রিকবাজের দাবি লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির মাঝে দীর্ঘ এক বৈঠকের পর বিষয়টি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে। তার অনুমোদনের পরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে পিসিবি।

বৈঠকে যোগ দিয়েছিলেন আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পিসিবি সভাপতি মহসিন নাকভি।

যেখানে পাকিস্তান বিশ্বকাপ খেলতে বেশ কয়েকটি শর্ত রেখেছে আইসিসির সামনে। এই আলোচনার মাঝেই পিসিবি ও বিসিবি দাবি জানিয়েছে, ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যবস্থা করার।

এছাড়াও ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালুর দাবিও জানিয়েছে পাকিস্তান। যদিও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। কেননা সিরিজ খেলা না খেলার বিষয়ে কিছু করার নেই সংস্থাটির। কারণ এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ক্রিকেট বোর্ডগুলোর। তাদের মতামতের ভিত্তিতেই মাঠে গড়ায় দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় সিরিজগুলো।