হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে তেমন সুবিধা করতে পারেনি টাইগাররা। হারিয়েছে দুই ওপেনারকেই।
টসে হেরে ব্যাট করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৭ম ওভারে। মাহমুদুল হাসান জয় ফেরেন ১৭ বলে ২ রান করে। ১২ ওভারে দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দল।
এবার আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হয়ে ফেরেন ৩৮ বলে ২০ করে। তবে এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে আর বিপদ বাড়তে দেননি।
তাদের ৪০ রানের জুটিতে মধ্যাহ্নভোজের আগে ২৫ ওভারে ২ উইকেটে ৭৬ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল ৫৬ বলে ৪১ ও শান্ত ৩৯ বলে ৯ রানে ব্যাট করছেন।



