ক্রিকেটকে বিশ্বায়ন করতে চেষ্টার কমতি রাখছে না আইসিসি। বিশ্বজুড়ে খেলাটিকে জনপ্রিয় করতে নিয়েছে নানা উদ্যোগ। এবার প্রথমবারের মতো আয়োজন করেছে ২০ দলের বিশ্বকাপ।
তবে বাস্তবতা বলছে- এখনো বিশ্বায়ন থেকে অনেক দূরে আইসিসি। ক্রিকেট এখনো সবার নজড় কারতে পারেনি। নজরে পড়েনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও।
নিজের দেশ বিশ্বকাপ খেলছে, খবরটাও ট্রাম্প জেনেছেন একটু দেরিতেই। ততক্ষণে অবশ্য একটি ম্যাচ খেলে ফেলেছে যুক্তরাষ্ট্র। তবে দেশকে শুভকামনা জানাতে ভুল করেননি তিনি।
রোববার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি মাত্রই শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে! টিম ইউএসএকে আমার পক্ষ থেকে শুভকামনা! আমাদের দল খুবই শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশেই আছে!’
উল্লেখ্য, শনিবার দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র স্বাগতিক ভারতের কাছে ২৯ রানে হেরে যায়। ভারতের ১৬১ রানের বিপরীতে ১৩২ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস।



