প্রথমবার চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-নিউজিল্যান্ড
বাংলাদেশ-নিউজিল্যান্ড |বাসস

আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

প্রথমবারের মতো চট্টগ্রামের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচে মুখোমুখি হয়নি এই দু’দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে ৬ ম্যাচ খেলে সমান ৩টিতে জয় ও হারের স্বাদ পেয়েছে টাইগাররা।

যদিও চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। ১২ বছর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তারা। ৫৯ রানে ওই ম্যাচ হেরেছিল কিউইরা।

সূত্র : বাসস