সারাদেশের প্রধান ক্রিকেট ভেন্যুগুলোর নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় আনসার সদর দফতরে নিজ সংগঠনের পক্ষে আনসারের মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রহিম আহমেদ এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং বিসিবির নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
এই স্মারক দুই সংস্থার মধ্যে সমন্বয় বাড়াবে এবং দেশব্যাপী ক্রিকেট ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।



