২ উইকেট নিয়ে হোবার্টকে জেতালেন রিশাদ

রিশাদ ছাড়া ভালো করেছেন নাথান এলিস, নিয়েছেন ৩ উইকেট। রেনেগেডসের হয়ে ওলিভার প্যাক ২২ বলে ২৯, টিম সেইফার্ট ১৪ বলে ২৬ ও জশ ব্রাউন ১৪ বলে করেন ২৬ রান।

নয়া দিগন্ত অনলাইন
আজ দারুণ করেছেন রিশাদ হোসেন
আজ দারুণ করেছেন রিশাদ হোসেন |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

হোবার্ট হারিকেন্সের হয়ে আগের ম্যাচেই ৩ উইকেট নিয়ে পার্থ স্কর্চার্সকে ধসিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। এবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও দেখালেন ঝলক। জোড়া উইকেট শিকার করেছেন এই টাইগার স্পিনার।

সোমবার ঘরের মাঠে রিশাদের ঘূর্ণি কাজে লাগিয়েছে হোবার্ট। আগে ব্যাট করা রেনেগেডসকে ৯ উইকেটে ১৬২ রানে আটকে দেয় তারা। যা ১ ওভার ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় হোবার্ট।

এদিন পাওয়ার প্লে শেষ হতেই মোহাম্মদ রিজওয়ানকে মাত্র ১৪ রানে ফেরান রিশাদ। এরপর তিনি উইকেট নিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্কের। সব মিলিয়ে ৩৪ রান খরচায় ২ উইকেট নেন রিশাদ।

রিশাদ ছাড়া ভালো করেছেন নাথান এলিস, নিয়েছেন ৩ উইকেট। রেনেগেডসের হয়ে ওলিভার প্যাক ২২ বলে ২৯, টিম সেইফার্ট ১৪ বলে ২৬ ও জশ ব্রাউন ১৪ বলে করেন ২৬ রান।

রান তাড়ায় হোবার্টের হয়ে সর্বোচ্চ ২০ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। এর বাইরে ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন টিম ওয়ার্ড। ২৭ রান করেন বিউ ওয়েবস্টার।

মেলবোর্নের হয়ে ৩টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।