পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পাওয়ায় প্রধানমন্ত্রী টাইগারদের অভিনন্দন জানান।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও বাংলাদেশ দল
প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও বাংলাদেশ দল |ছবি : কোলাজ

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পাওয়ায় প্রধানমন্ত্রী টাইগারদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এর আগে, পাকিস্তানের বিপক্ষে সবশেষ দু’টি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের।

মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে। বাসস