৬ ঘণ্টার জার্নি ১৪ ঘণ্টায়, ম্যাকাইয়ের পথে অস্বস্তিতে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও স্বস্তির অবকাশ নেই বাংলাদেশের। এক দিনের বিশ্রাম শেষে দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের পথে ছুটতে হয়েছে টাইগারদের।

ক্রীড়া প্রতিবেদক
৬ ঘণ্টার জার্নি ১৪ ঘণ্টায়, ম্যাকাইয়ের পথে অস্বস্তিতে বাংলাদেশ
৬ ঘণ্টার জার্নি ১৪ ঘণ্টায়, ম্যাকাইয়ের পথে অস্বস্তিতে বাংলাদেশ |নয়া দিগন্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও স্বস্তির অবকাশ নেই বাংলাদেশের। এক দিনের বিশ্রাম শেষে দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের পথে ছুটতে হয়েছে টাইগারদের। তবে সহজ ছিল না যাত্রা।

প্রায় ৬ ঘণ্টার পথ পাড়ি দিতে বাংলাদেশ দলের লেগেছে প্রায় ১৪ ঘণ্টা। ফ্লাইট বিলম্বের কারণে দীর্ঘ সময় ভোগান্তিতে থাকতে হয়েছে ক্রিকেটারদের। ফলে অস্বস্তির মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টায় ডারউইন থেকে ম্যাকাইয়ের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। আর দীর্ঘ যাত্রা শেষে শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে গন্তব্যে পৌঁছান দলের সদস্যরা।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ক্রিকেটারদের চোখেমুখে ছিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। দলের সবাই একই ফ্লাইটে ছিলেন।তবে বিশ্রামের সময় খুব বেশি নেই। আবারো মাঠে ফিরতে হচ্ছে টাইগারদের।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাইয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ম্যাচটির প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও শেষের পথে। ফলে নতুন এই টেস্ট ভেন্যুতে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দর্শকে ভরা গ্যালারি।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এখন ম্যাকাইয়ে সেই জয়কে সিরিজ জয়ে রূপ দেয়ার পালা।