ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম বিদেশী বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন।
রোববার আইপিএলের ৪৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের নারিন। এর মধ্যে হায়দরাবাদের ইশান কিশানকে শিকার করে আইপিএলের ইতিহাসে ২০০ উইকেট পূর্ণ করেন তিনি।
তবে আইপিএলের তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের ক্লাবে নাম লেখান নারিন। এর আগে এই তালিকায় নাম তুলেছেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও পেসার ভুবেনশ্বর কুমার।
এখন পর্যন্ত ১৮৩ ম্যাচ খেলে ২২৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন চাহাল। দ্বিতীয় স্থানে আছেন ভুবেনশ্বর। ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট নিয়েছেন তিনি।
তৃতীয় স্থানে থাকা নারিনের ১৯৭ ম্যাচে ২০১ উইকেট সংগ্রহ করেছেন। এরপর সব আসরেই কলকাতার হয়েই খেলেছেন তিনি। ১৯৫ ইনিংসে নারিনের বোলিং ইকোনমি ৬.৭৯ এবং গড়-২৫.৫৩। ইনিংসে চারবার ৪টি করে এবং একবার পাঁচ উইকেট শিকার করেন এই স্পিনার।


