বাংলাদেশ সফরকে সামনে রেখে নিউজিল্যান্ড দল ঘোষণা

ঘোষিত দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক এবং ব্লেয়ার টিকনার। আর নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারের বদলে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা |সংগৃহীত

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দুই ফরম্যাটের দলেরই অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম।

সোমবার (৩০ মার্চ) ব্ল্যাক ক্যাপসদের ঘোষিত দলে নেই বিশ্বকাপের ফাইনাল খেলা দলের প্রায় কেউই। দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে তারা।

চুক্তিবদ্ধ ১৫ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। চুক্তিবদ্ধ ১২ ক্রিকেটার খেলছেন আইপিএলে। বাকিদের মধ্যে দুই ক্রিকেটার খেলতে গেছেন পিসএসএলে।

ঘোষিত দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক এবং ব্লেয়ার টিকনার। আর নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারের বদলে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

এছাড়া অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট আবারো সাদা বলের দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করে তিনি পুনরায় দলে ডাক পেয়েছেন।

এছাড়া শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষে মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন।

নিউজিল্যান্ড আগামী ১৩ এপ্রিল তাদের দেশ ছাড়বে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড ওয়ানডে দল :

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি দল :

টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।