শচীনের ৩৭ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

আর সব মিলিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার বাঁহাতি এই ওপেনার। ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের হাসান রাজার।

নয়া দিগন্ত অনলাইন

মাঠে নেমেই শচীন টেন্ডুলকারের ৩৭ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড এখন তার।

শনিবার (৪ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যবংশীর। এর মাধ্যমেই তিনি শচীনের রেকর্ড ভাঙলেন।

এদিন ম্যানচেস্টারে ভারতের ক্যাপ তুলে দেয়া হয় ১৫ বছর ৯৯ দিন বয়সী বৈভব সূর্যবংশীর মাথায়।

এর আগে, ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল শচীনের। এত দিন সেটিই ছিল ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড। কিন্তু সেটি এখন সূর্যবংশীর দখলে।

আর সব মিলিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার বাঁহাতি এই ওপেনার। ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের হাসান রাজার।