ইশান ঝড় থামিয়ে পাকিস্তানের লক্ষ্য ১৭৬

পরপর দুই উইকেট হারিয়ে রানের গতি কমে আসে ভারতের। এরপর সূর্য কুমার যাদবের ২৯ বলে ৩২ ও শিভাম দুবের ১৭ বলে ২৭ রান কেবল বলার মতো স্কোর। শেষ দিকে ৪ বলে ১১* করেন রিংকু সিং।

নয়া দিগন্ত অনলাইন
তিলক বার্মার রিভার্স শট
তিলক বার্মার রিভার্স শট |নয়া দিগন্ত

পাকিস্তানকে ভড়কে দিয়েছিলেন ইশান কিষান। ব্যাট হাতে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। অন্যপ্রান্ত থেকে বাকিরা রয়েসয়ে খেললেও ইশান ছিলেন দুঃসাহসী।

ইশান কিষানের ব্যাটে ভর করে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহে ভিত পেয়ে যায় ভারত। তবে এরপর পাক বোলাররা ঘুরে দাঁড়ালে ৭ উইকেটে ১৭৫ রান তুলে শেষ হয় ভারতের ইনিংস।

কলম্বোতে রোববার (১৫ ফেব্রুয়ারি) টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অভিষেক শর্মার (০) উইকেট হারায় ভারত। তবে এরপর তিলক বার্মাকে দর্শক বানিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ইশান।

৮.৪ ওভারে ইশান যখন ফেরেন ১০ চার ৩ ছক্কায় ৪০ বলে ৭৭ করে, তিলকের রান তখন ৮ বলে ১১! তিলক আউট হন ১৪.২ ওভারে ২৪ বলে ২৫ করে। পরের বলেই ফেরেন হার্দিক পান্ডিয়া (০)।

পরপর দুই উইকেট হারিয়ে রানের গতি কমে আসে ভারতের। এরপর সূর্য কুমার যাদবের ২৯ বলে ৩২ ও শিভাম দুবের ১৭ বলে ২৭ রান কেবল বলার মতো স্কোর। শেষ দিকে ৪ বলে ১১* করেন রিংকু সিং।

বল হাতে সাইম আইয়ুব ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন সালমান আগা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।