মন কঠিন হয়ে গেলে মসজিদে যাতায়াত বাড়িয়ে দিন : মাহমুদুল্লাহ রিয়াদ

মাহমুদুল্লাহ রিয়াদের পেজে এরকম আরো অসংখ্য পোস্ট রয়েছে, যেখানে তিনি ইসলামের নানা বার্তা ভক্তদের সাথে শেয়ার করেছেন। এজন্য ইসলামপ্রিয় অনেকে মাহমুদুল্লাহকে আন্তরিকভাবে ভালোবাসেন।

নয়া দিগন্ত অনলাইন
মাহমুদুল্লাহ রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদ |ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘যদি মন কঠিন হয়ে যায়, তাহলে মসজিদে যাতায়াত বাড়িয়ে দিন, নামাজ আদায় করুন। আল্লাহ তায়া’লা আপনার মনকে নরম এবং প্রশান্তি দান করবেন।’

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

এর আগে, গত জুমার দিনেও তিনি একটি পোস্ট দেন। সেখানে লেখেন, ‘আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ পড়ে শান্তি পেলাম।’

জুনের শুরুর দিকে আরেকটি পোস্টে তিনি লেখেন, “ফা ইন্নী কারিব”। আল্লাহ অবশ্যই আমাদের কাছে আছেন। আমরা ডাকার মতো ডাকতে পারি না। এটা আমাদের ব্যর্থতা।’

এপ্রিল মাসের এক শুক্রবার তিনি লেখেন, ‘আজকের দিনে যত বেশি দুরুদ পড়া যায় ইন শা আল্লাহ!’

অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহর উপর ভরসা আপনাকে এক অন্যরকম স্বস্তি ও অনুভূতি দান করে। আল্লাহ নিশ্চয়ই তার ওপর ভরসাকারীদের ভালবাসেন।’

মাহমুদুল্লাহ রিয়াদের পেজে এরকম আরো অসংখ্য পোস্ট রয়েছে, যেখানে তিনি ইসলামের নানা বার্তা ভক্তদের সাথে শেয়ার করেছেন। এজন্য ইসলামপ্রিয় অনেকে মাহমুদুল্লাহকে আন্তরিকভাবে ভালোবাসেন।