শেখ মেহেদীর মায়ের ইন্তেকাল, বিসিবির শোক

শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড; পরিবারকে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সতীর্থরা।

নয়া দিগন্ত অনলাইন
শেখ মেহেদী হাসান
শেখ মেহেদী হাসান |সংগৃহীত

ইন্তেকাল করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে বিসিবি।

শোক বার্তায় বিসিবি জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

এই অলরাউন্ডারের মায়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য ক্রিকেটারদের মাঝেও। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইতোমধ্যেই দিয়েছেন আবেগঘন বার্তা।

গণমাধ্যমের সাথে আলাপকালে শান্ত বলেন, ‘সকালে আমরা খবরটা পেয়েছি। তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খুবই দুঃখের খবর। তার আম্মার জন্য অবশ্যই দোয়া থাকবে। আমরা ওর পাশে আছি। কঠিন সময়, কিন্তু কিছু করার নেই।’

বগুড়ায় কোনো এয়ারপোর্ট বা বিমানবন্দর না থাকায় যাত্রাপথও দীর্ঘ হচ্ছে মেহেদীর। এই প্রসঙ্গে

শান্ত বলেন, ‘এয়ারপোর্ট থাকলে আরো ভালো হতো। আশা থাকবে এয়ারপোর্ট দ্রুত হয়ে যাবে।’