পাল্লাকেলেতে কারানের হ্যাটট্রিক, ইংল্যান্ডের বড় জয়

পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্যাম কারানের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে জয় পেয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড |সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। যেখানে পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে থ্রি লায়ন্সরা।

শুক্রবার যৌথ বোলিং পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সেই সাথে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ছিলেন স্যাম কারান।

১৬তম ওভারে কারান পরপর দাসুন শানাকা, মহেশ থিকসানা ও পাতিরানাকে আউট করেন কারান। তাতে নির্ধারিত ১৭ ওভারের ম্যাচে শ্রীলঙ্কা থামে ১৩৩ রানে।

জবাবে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে ফেলে ইংল্যান্ড। এরপর আবার শুরু হয় বৃষ্টি। পরে আর খেলা শুরু করা না গেলে জয়ী ঘোষণা করা হয় সফরকারীদের।

শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালোই ছিল, ১ উইকেটে তুলে ফেলে ৭৬ রান। তবে এরপর মাঝের ওভারগুলোতে ধস নামে। ১০০ রানের মাঝেই হারিয়ে ফেলে ৬ উইকেট।

শেষ পর্যন্ত শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫৭ রানের মাঝে। কুশল মেন্ডিস ২০ বলে ৩৭, পাথুম নিশানকা ২০ বলে ২৩ ও শেষ দিক্র ১৬ বলে ২০ রান করেন দাসুন শানাকা।

কারানের পাশাপাশি বল হাতে উজ্জ্বল ছিলেন আদিল রশিদ। এই লেগস্পিনার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। লিয়াম ডসন ও জেমি ওভারটন ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আক্রমণাত্মক সূচনা করে। ফিল সল্ট ৩৫ বলে অপরাজিত ৪৬ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। এছাড়া টম ব্যান্টন ১৫ বলে করেন ২৯ রান।

১৫ ওভার শেষে বৃষ্টি নামলে ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকায় ম্যাচ ও সিরিজের প্রথম লড়াই জিতে নেয় ইংল্যান্ড।