নাহিদ রানায় কাঁপছে জিম্বাবুয়ে

১৬ রান নিতেই আরো ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিনের শিকার হয়েই ফেরেন বেনেট, ২৪ বলে ১৭ করে সেই রিশাদকেই ক্যাচ দেন তিনি। ৭ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারায় স্বাগতিকেরা।

নয়া দিগন্ত অনলাইন
ক্যারিয়ারসেরা বোলিং করছেন নাহিদ রানা
ক্যারিয়ারসেরা বোলিং করছেন নাহিদ রানা |ফাইল ছবি

নাহিদ রানায় কাঁপছে জিম্বাবুয়ে। ৭০ রানে পৌঁছাতেই ভেঙে গেছে স্বাগতিকদের ইনিংসের মেরুদণ্ড। নেই ৮ উইকেট। নাহিদ একাই নিয়েছেন ৫ উইকেট, দুটো নিয়েছেন তাসকিন আহমেদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হলো দুই দল। হারারেতে টসে জিতে আগে ফিল্ডিং নেন মেহেদী মিরাজ।

ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬.৪ ওভারে ৩৫ রান তোলে ফেলে বিনা উইকেটে। অবশ্য উইকেট নেয়ার সুযোগ এসেছিল, তাসকিনের বলে ব্রায়ান বেনেটের সহজ ক্যাচ মিস করেন রিশাদ হোসেন।

যখন মনে হচ্ছিলো উদ্বোধনী জুটিটা থিতু হয়ে গেছে, তখনই রান আউটে প্রথম উদযাপনের উপলক্ষ আসে। মিড অফে বল পাঠিয়ে দুই রান নিতে চেয়েছিলেন বেন কারান ও ব্রায়ান বেনেট।

কিন্তু দ্বিতীয় রানটা শেষ করার আগেই বলটা ধরে দারুণ এক থ্রোতে স্টাম্প ভাঙেন মিরাজ। ১৯ বলে ১৮ করে আউট হন কারান। এরপর অবশ্য উইকেটের জন্য আর অপেক্ষা করতে হয়নি।

১৬ রান নিতেই আরো ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিনের শিকার হয়েই ফেরেন বেনেট, ২৪ বলে ১৭ করে সেই রিশাদকেই ক্যাচ দেন তিনি। ৭ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারায় স্বাগতিকেরা।

পরের ওভারে এসে তাসকিন দুর্দান্ত এক বলে বোল্ড করেন ক্রেইগ আরভিনকে (০)। এরপর শুরু হয় নাহিদ রানা ঝলক। একে একে ফেরান সিকান্দার রাজা (১), ওয়েসলে মাধেভেরে (০) ও ক্লিভ মাদান্দেকে (২)।

১৭.৪ ওভারে ৫১ রানে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ইনোসেন্ট কাইয়াকেও ফেরান নাহিদ। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৯ বলে ২৪ রান করেন তিনি। ২০ ওভার শেষে স্কোর ৭ উইকেটে ৭০।

এদিকে ক্যারিয়ার সেরা বোলিং করছেন নাহিদ রানা। তৃতীয়বারের মতো ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট। এখন পর্যন্ত ৬ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন তিনি।