অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অজিরা। তবে এরপর বৃষ্টি নামায় আর খেলা মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান

নয়া দিগন্ত অনলাইন
সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ |ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার পথেই আছে বাংলাদেশ। প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন বুনছে টাইগাররা। পাওয়ার প্লে শেষ করেছে দেখেশুনেই।

বৃষ্টির আইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। ফলে পাওয়ার প্লে দাঁড়ায় ৯ ওভারে। যেখানে বাংলাদেশ তুলেছে ৫২ রান।

অবশ্য রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে আসেন তানজিদ তামিম। বার্টলেটের বলে তাকেই ক্যাচ দেন ০ রানে। তবে এই ধাক্কা দ্রুতই সামলে ওঠে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার মিলে হাল ধরেছেন দলের। তাদের ব্যাটে কোনো বিপদ ছাড়াই ১০ ওভারে তুলেছে ৫৪ রান। জয়ের জন্য এখন ৩১ ওভারে দরকার ১৩৮ রান।

সৌম্য ২৯ বলে ২৭ ও শান্ত ব্যাট করছেন ২৯ বলে ২৫ রানে।

উল্লেখ্য, মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অজিরা। তবে এরপর বৃষ্টি নামায় আর খেলা মাঠে গড়ায়নি।

ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।