যুক্তরাষ্ট্রে পরিবারসহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ক্রিকেটার আল আমিন হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
পোস্টে আল আমিন লিখেছেন, ‘আমেরিকার হাইওয়েতে যাত্রাপথে আমি, আমার স্ত্রী ও সন্তান একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ও আমার সন্তান সুস্থ আছি। তবে আমার স্ত্রী কিছুটা আহত হয়েছেন। সবাই আমার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’



