টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, প্রোটিয়ারা খেলবে কিউইদের বিপক্ষে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত, গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উঠেছে; ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল ম্যাচের পর ৮ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

তিন দলের ‘সেমিফাইনাল’ নিশ্চিত হয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু আর একটি দলের জন্য। রোববার ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করে শেষ দল হিসেবে সেই তালিকায় যুক্ত হলো ভারত।

ম্যাচটা ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জন্য বাঁচামরার লড়াই। দু’দলের জন্যই সমান সুযোগ ছিল সেমিফাইনালে ওঠার। জিতলে যেমন পাওয়া যেত, শেষ চারের টিকিট তেমনি হারলে নিশ্চিত ছিল বিদায়।

তবে অলিখিত এই কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে সূর্য কুমার দল। ৩ ম্যাচে ২ জয় নিয়ে শেষ চারে উঠেছে তারা।

আর এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত এবং গ্রুপ-২ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উঠেছে শেষ চারে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে। আর আগামী ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে ফাইনালে ওঠার এই লড়াই।

এক্ষেত্রে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে গ্রুপ-২ এর রানার্সআপ নিউজিল্যান্ডকে। আর গ্রুপ-২ তে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী গ্রুপ-১ এর রানার্সআপ ভারত।

৪ ফেব্রুয়ারি বুধবার ইডেন গার্ডেন্সে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল। আর এক দিন পর ৫ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।

সেমিফাইনাল শেষে দুই ফাইনালিস্ট নিয়ে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।