অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপ

সোহানের বীরত্বে অবিশ্বাস্য জয় দুর্বারের

৮১ রানে ৬ উইকেট হারিয়ে দুর্বার বেশ চাপেই পড়ে যায়। হাবিবুর রহমান ১৭, নাজমুল হোসেন শান্ত ২, মাহমুদুল হাসান জয় ১৩ ও আফিফ হোসেন আউট হন ১ রান করে। এমন সময় সাইফুদ্দিনের সাথে ৪১ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান। ১৮তম ওভারে সাইফুদ্দিন (১৩ বলে ১৯) আউট হয়ে গেলে দুর্বারের জন্য কাজটা কঠিন হয়ে যায় আরো।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন ‍নুরুল হাসান সোহান
ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন ‍নুরুল হাসান সোহান |নয়া দিগন্ত

ধূমকেতুর বিপক্ষে অবিস্মরণীয় জয় পেল দুর্বার। অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন নুরুল হাসান সোহান। প্রায় হারতে বসা ম্যাচটা একা হাতেই জিতিয়ে এনেছেন তিনি।

শেষ ২ ওভারে ৩৬ রানের সমীকরণ মেলানোর পথে একাই নিয়েছেন ২৭ রান। সব মিলিয়ে করেছেন ৪৪ বলে ৭৬ রান। তাতে দুর্বার পেয়েছে ২ উইকেটের দুর্দান্ত এক জয়।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান করে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু। জবাবে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় দুর্বার।

অথচ ৮১ রানে ৬ উইকেট হারিয়ে দুর্বার বেশ চাপেই পড়ে যায়। হাবিবুর রহমান ১৭, নাজমুল হোসেন শান্ত ২, মাহমুদুল হাসান জয় ১৩ ও আফিফ হোসেন আউট হন ১ রান করে। এমন সময় সাইফুদ্দিনের সাথে ৪১ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান। ১৮তম ওভারে সাইফুদ্দিন (১৩ বলে ১৯) আউট হয়ে গেলে দুর্বারের জন্য কাজটা কঠিন হয়ে যায় আরো।

কিন্তু পরের ওভারে শরীফুল ইসলামকে ৪ ছক্কায় ২৬ রান নিয়ে জয় এনে দেন সোহান। জয় থেকে ৪ রান দূরে থাকতে শেষ ওভারে তিনি আউট হলেও জিততে সমস্যা হয়নি দুর্বারের।

৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি শেখ মেহেদী। বিপরীতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেন নাসুম আহমেদ।

এদিকে তানজিদ তামিম আজ পারেননি রানের খাতা খুলতেও (০)। তবে লিটন দাস ও সাইফ হাসান মিলে ভালো শুরুর পথ দেখান। ২০ বলে ২৮ রান করে আউট হন সাইফ। তবে লিটন খেলতে থাকেন দেখেশুনেই। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ইমপ্যাক্ট রাখতে পারেননি পারভেজ ইমন (১৩)।

তাওহীদ হৃদয়ও ফেরেন দ্রুত (৭)। লিটন থিতু হলেও বড় রান করতে পারেননি, ৩৭ বলে ৪৩ করে আউট হন তিনি। ১৬ ওভার শেষে স্কোর ছিল ৫ উইকেটে ১১৯ রান।

এরপর শেখ মেহেদীর ২৭ বলে অপরাজিত ৩১ রান ও শামিম পাটোয়ারীর ৮ বলে ১৭ রানে দেড় শ’ পেরোয় ধূমকেতু। ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানভীর