পিএসএলের ফাইনাল খেলতে ঢাকা ছেড়েছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সি গায়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবেন বাংলাদেশী এই পেসার।
এবারের আসরে পিএসএলে অভিষেক হয় নাহিদ রানার। পেশোয়ারের হয়ে ৪টি ম্যাচ খেলেন তিনি। পরে দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেন।
ওয়ানডে সিরিজের পর তাকে আর পিএসএলে খেলার ছাড়পত্র দেয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম দেয়া হয়েছিল তাকে।
তবে পেশোয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদির অনুরোধে ফাইনাল খেলতে ফের পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। তাই নতুন করে অনাপত্তিপত্র দেয়া হয় নাহিদকে।
সবকিছু ঠিক করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা ছাড়েন নাহিদ। আগামী ৩ মে ফাইনালে অংশ নিয়ে পরেরদিন দেশে ফেরার কথা তার।



