দ্বিতীয় টেস্টে সাদমানের জায়গায় জাকির

২০২২ সালে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরিও করেন জাকির

নয়া দিগন্ত অনলাইন
দ্বিতীয় টেস্টে সাদমানের জায়গায় জাকির
দ্বিতীয় টেস্টে সাদমানের জায়গায় জাকির |সংগৃহীত

ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তার ফলে আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। তার জায়গায় সুযোগ পেয়েছেন জাকির হাসান।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘মিরপুরে প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ ধরার সময় সাদমান বুকে আঘাত পান। তার বুকের হাড়ে চোট লেগেছে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’

দলে সাদমানের জায়গায় নেয়া হয়েছে আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসানকে। ২৮ বছর বয়সী জাকির সবশেষ ২০২৪ সালের নভেম্বরে টেস্ট খেলেছিলেন। দেশের হয়ে মোট ১৩টি টেস্ট খেলেছেন তিনি। ২০২২ সালে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরিও করেন তিনি।