আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
তবে বিশ্বের সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ৩৯ বছর বয়সী অলরাউন্ডার রাজা। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ৩ হাজার রান করেন মালয়েশিয়ার বিরানদীপ সিং।
গতরাতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে গ্রুপ-১-এ ভারতের বিপক্ষে বল হাতে ১ উইকেট শিকারের পর ২১ বলে ৩১ রান করেন রাজা।
বোলার হিসেবে আগেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজা। ভারতের বিপক্ষে কাল ব্যাট হাতে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি।
টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বিরানদীপ এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ৩ হাজার ১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছেন।
১৩২ ম্যাচ খেলে রাজা ৩ হাজার ১৬ রান করার পাশাপাশি ১০৪টি উইকেট শিকার করেন।



