বিসিবি নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন তামিম ইকবাল

সেই সাথে নিজের বল বয় থাকার সময়ের স্মৃতিও মনে করেন বিসিবি সভাপতি, ‘আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করল, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।’

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |ফাইল ছবি

গড়িমসি করে সময় নষ্ট নয়, আগেভাগেই বিসিবি নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল। জানালেন জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মাঝেই আয়োজন হবে নির্বাচন।

গত ৭ এপ্রিল বিসিবির বিগত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেদিনই তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি।

তবে তিন মাসের মাঝে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের। সেই দায়িত্ব পালনে সচেষ্ট আছেন তামিম ইকবাল। সপ্তাহ দুই না ঘুরতেই জানিয়ে দিলেন নির্বাচনের সম্ভাব্য সময়।

আজ সোমবার মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানান, জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

এ সময় খেলার মাঠে ‘বল বয়ে’র সংস্কৃতি ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয় থাকবে।’

সেই সাথে নিজের বল বয় থাকার সময়ের স্মৃতিও মনে করেন বিসিবি সভাপতি, ‘আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করল, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।’