সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল

বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পরে ফল গননা শেষ হয় সন্ধ্যা ৬টায়। ফলাফল অনুযায়ী- ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম। ওল্ডডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর ছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |ফাইল ছবি

সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন তামিম ইকবাল। ইতোমধ্যে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন তিনি। সর্বোচ্চ ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন তামিম।

আজ রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটাররা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০ জন আগেই নির্বাচিত হয়ে যাওয়ায় বাকি ১৫ জন পরিচালক নির্বাচিত হলেন ভোটের মাধ্যমে।

বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পরে ফল গননা শেষ হয় সন্ধ্যা ৬টায়। ফলাফল অনুযায়ী- ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম। ওল্ডডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর ছিলেন তিনি।

এ ছাড়া মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম জিতে গেছেন লড়াইয়ে।

এই ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন- বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু ও মেজর ইমরোজ আহমেদ।

যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।