সাতক্ষীরার কালিগঞ্জে নিজ এলাকায় পরিবারের সকলের সাথে ঈদের নামাজ আদায় করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় তেঁতুলিয়া পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে তিনি ঈদের নামাজ আদায় করেন।
নামাজে তার সাথে তার বাবা ও ভাইসহ এলাকার অন্যান্য মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা পরিবারের মৃত ব্যক্তিদের জন্য দোয়ায় অংশ নেন। নামাজ ও দোয়া শেষে মোস্তাফিজের পরিবারের পক্ষ থেকে পশু কোরবানি করা হয়।



