চ্যালেঞ্জ নিয়ে নিল বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ্য ২৬৮

মঙ্গলবার পঞ্চম দিনে ৯ উইকেটে ২৪০ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৭ রানের লিডসহ পুঁজি দাঁড়িয়েছে ২৬৭ রান।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
পাকিস্তানের ফিল্ডাররা
পাকিস্তানের ফিল্ডাররা |নয়া দিগন্ত

চ্যালেঞ্জ নিয়েই নিল বাংলাদেশ। পরাজয়ের চোখ রাঙানি থাকলেও নেমে গেল জয়ের লড়াইয়ে। মিরপুরে পাকিস্তানকে জিততে হলে করতে হবে ২৬৮ রান আর টাইগারদের প্রয়োজন ১০ উইকেট।

২৬৮ রান মিরপুর বিবেচনায় অনেক বেশীই। এই মাঠে চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে জেতেনি কখনো কোনো দল। গত ১৪ বছরে মিরপুরে কোনো দল তো দেড়শত রান তাড়া করেও জিততে পারেনি।

এমনকি দুইশত পেরিয়ে জয় এসেছে মাত্র দুইবার। ২০১০ সালে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে স্বাগতিকদের হারিয়েছিল ইংল্যান্ড। ফলে পাকিস্তান বড় চ্যালেঞ্জের মুখে, রেকর্ড গড়েই তাদের জিততে হবে।

শেষ ইনিংসের অবশ্য বাংলাদেশ অলআউট হয়নি। মঙ্গলবার পঞ্চম দিনে ৯ উইকেটে ২৪০ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। ২৭ রানের লিডসহ পুঁজি দাঁড়িয়েছে ২৬৭ রান।

৩ উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই মুশফিকুর রহিমের (২২) উইকেট হারায় বাংলাদেশ। অযথা শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন তিনি। সুবিধা করতে পারেননি লিটন দাসও।

শাহীন আফ্রিদির শিকার হয়ে থামেন ১১ রানে। দলকে ২১৬ রানে রেখে ফেরেন অধিনায়ক শান্ত। আগের ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার এই ইনিংসেও ছিলেন শতকের পথেই।

তবে তা আর হয়নি। এলবিডব্লু হয়ে থামেন ১৫০ বলে ৮৭ রান করে। এরপর মেহেদী মিরাজের ২৪ ও তাসকিন আহমেদ ১১ রান করলে ৯ উইকেট হারিয়ে ২৪০ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

মাত্র ৫০ রান তুলতেই ৫ উইকেট হারায় টাইগাররা। এরপর ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের হয়ে এই ইনিংসে হাসান আলী ও নোমান আলী নেন ৩টি করে উইকেট।