দুই ওপেনারের হাফ সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান দারুণ ব্যাট করছিলেন। অবশ্য পরে সাইফ হাসান ৪৫ বলে ৫৫ করে আউট হন। তবে তানজিদ তামিমও থিতু হতে পারলেন না। তিনি ৪৪ বলে ৫৮ রান করে আউট হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
বড় পুঁজি পেতে যাচ্ছে টাইগাররা
বড় পুঁজি পেতে যাচ্ছে টাইগাররা |সংগৃহীত

মান বাঁচানোর লড়াইয়ে চেষ্টা করছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসানের হাফ সেঞ্চুরি করায় বড় সংগ্রহের পথে হাঁটছে টাইগাররা।

সিরিজ হার এড়াতে শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা।

ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান দারুণ ব্যাট করছিলেন। অবশ্য পরে সাইফ হাসান ৪৫ বলে ৫৫ করে আউট হন। তবে তানজিদ তামিমও থিতু হতে পারলেন না। তিনি ৪৪ বলে ৫৮ রান করে আউট হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৬.১ ওভারে ১৩৫ রান করেছে । আশা করা যায়, বড় পুঁজি পেতে যাচ্ছে টাইগাররা।