পিএসএলে রিশাদের দলের সমর্থকদের জন্য দুঃসংবাদ

টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি রাওয়ালপিন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা।

নয়া দিগন্ত অনলাইন
রিশাদদের সাথে নাসিম শাহ
রিশাদদের সাথে নাসিম শাহ |সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজের সমর্থকদের জন্য দুঃসংবাদ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে চলমান আসর থেকে ছিটকে গেছেন দলটির পেসার নাসিম শাহ।

টুর্নামেন্টের দশম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন নাসিম। ২.২ ওভার বল করে মাঠ ছাড়েন তিনি।

এক বিবৃতিতে রাওয়ালপিন্ডিজ ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ইনজুরির কারণে চলতি পিসিএলে আর খেলতে পারবেন না নাসিম।

চলমান আসরে রাওয়ালপিন্ডিজের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন নাসিম। ৬.২ ওভার বল করে ৭৭ রান খরচ করে মাত্র ১ উইকেট শিকার করেছেন তিনি। তার ইকোনমি রেট ১২.১৫।

পিএসএলের ইতিহাসে হওয়া প্রথম নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন নাসিম। ৮ কোটি ৬৫ লাখ পাকিস্তানি রুপিতে নাসিমকে দলে নেয় রাওয়ালপিন্ডিজ।

নাসিম ছিটকে পড়ায় রাওয়ালপিন্ডিজের বোলিং আক্রমণ সামলাবেন আসিফ আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ আমির খান, ড্যারিল মিচেল, কোল ম্যাককঞ্চি, বাংলাদেশের রিশাদ হোসেন, ডিয়ান ফরেস্টার, জামান খান, জালাত খান এবং ফাওয়াদ আলী।

টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি রাওয়ালপিন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা।