চাপে বাংলাদেশ, নেই ২ উইকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ধুঁকছে টাইগাররা। তিন ওভার শেষ না হতেই ফিরেছেন দুই ওপেনার। উইলিয়াম ও’রুর্কের শিকার হয়েছেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ তামিম
তানজিদ তামিম |ইন্টারনেট

শিরোপা নির্ধারণী ম্যাচে চাপে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ধুঁকছে টাইগাররা। তিন ওভার শেষ না হতেই ফিরেছেন দুই ওপেনার। উইলিয়াম ও’রুর্কের শিকার হয়েছেন তারা।

ইনিংসে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার সাইফ হাসান। ২ বল খেলে শূন্য রানে আউট হন। আগের দুই ম্যাচে করেছিলেন ৫৭ ও ৮ রান।

আর তৃতীয় ওভারে ও’রুর্কের প্রথম বলেই বোল্ড হন তানজিদ তামিম (৫ বলে ১)। একটু ওপরে উঠে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। বল ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়।

৩ ওভারে ৯ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরে আছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ৫ ওভার শেষে স্কোর ১২ রানে ২ উইকেট।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও টসে জিতেছে কিউইরা, আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।