নিউজিল্যান্ডকে হতাশ করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

বিশাল লক্ষ্য তাড়ায় তেমন কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি কিউইরা। পাঁচ নম্বরে নেমে বেভন জ্যাকবস খেলেন ১৯ বলে ৩৬ রানের ইনিংস। আর কেউ ৩০ রানও করতে পারেননি।

নয়া দিগন্ত অনলাইন

আরো একবার জ্বলে উঠলেন এস্তেহেইজেন। তার বিস্ফোরক ইনিংসে ভর করেই বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। পরে জ্বলে ওঠেন বোলাররাও। তাতে সহজ জয়ই পেয়েছে প্রোটিয়ারা।

বুধবার হ্যাগলি ওভালে নিউজল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হতাশ করে ঐতিহাসিক পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো তারা।

প্রথম চার ম্যাচ শেষে জমে উঠেছিল সিরিজ। সমান দুইটা করে জয় পায় দুই দল। ফলে শেষ ম্যাচটা রূপ নেয় অলিখিত ফাইনালে। এমন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ান কনর এস্তেহেইজেন।

৩৩ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ৩১ বলে ৩৯ রান করেন রুবিন হারমান। এ ছাড়া ভিয়ান মুল্ডার ২৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের পক্ষে ৩৭ রানে ২ উইকেট নেন বেন সিয়ার্স।

বিশাল লক্ষ্য তাড়ায় তেমন কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি কিউইরা। পাঁচ নম্বরে নেমে বেভন জ্যাকবস খেলেন ১৯ বলে ৩৬ রানের ইনিংস। আর কেউ ৩০ রানও করতে পারেননি।

২০ বলে ২৫ করেন টিম রবিনসন। এ ছাড়া ১৭ বলে ২২ রান করেন ডেন ক্লেভার। ২৪ বলে ২৪ করেন জিমি নিশাম। ২টি করে উইকেট নেন জেরাল্ড কুটসিয়া, ভিয়ান মুল্ডার ও ওটনিল বার্টম্যান।

অভিষেক সিরিজে ৫ ম্যাচে এস্তেহেইজেনের ব্যাট থেকে এসেছে ২০০ রান। সিরিজ সেরাও হয়েছেন তিনি