বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের চেহারা

কাউন্টি ক্লাব ডারহামের অনুশীলন সেশনে নেটের বাইরে সতীর্থদের সাথে একপাশে দাঁড়িয়ে ছিলেন স্টোকস। ওই সময় নেটে ব্যাট করা ১৮ বছর বয়সী উইকেটরক্ষক রবি বোম্যানের নেয়া শটে বল এসে স্টোকসের মুখের ডান পাশে আঘাত করে। সাথে সাথে তার মুখের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করে।

নয়া দিগন্ত অনলাইন
বেন স্টোকস
বেন স্টোকস |সংগৃহীত

বলের আঘাতে মারাত্মকভাবে চোট পেয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে চোটের বিষয়টি নিশ্চিত করেছেন স্টোকস।

ছবিতে দেখা যাচ্ছে, তার ডান চোখের নিচে রক্ত জমাট বেঁধে মারাত্মকভাবে ফুলে কালো হয়ে আছে। এছাড়াও গাল, নাক ও ঠোঁটে ব্যথা পেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে স্টোকস লিখেছেন, ‘ক্রিকেট বলে কী হতে পারে, সেটা দেখা উচিত আপনাদের।’

কাউন্টি ক্লাব ডারহামের অনুশীলন সেশনে নেটের বাইরে সতীর্থদের সাথে একপাশে দাঁড়িয়ে ছিলেন স্টোকস। ওই সময় নেটে ব্যাট করা ১৮ বছর বয়সী উইকেটরক্ষক রবি বোম্যানের নেয়া শটে বল এসে স্টোকসের মুখের ডান পাশে আঘাত করে। সাথে সাথে তার মুখের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করে।

ডারহামের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল সান সংবাদমাধ্যমকে জানান, ‘স্টোকস নিজেই তার ইনজুরির দায় স্বীকার করে বলেছেন, নেট কোচিংয়ে এক নম্বর নিয়ম ভঙ্গ করেছেন তিনি। কখনো ব্যাটারের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে না।’

গত জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টোকস। অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারেন তারা।

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরবেন স্টোকস। ওই সিরিজের আগে নিজেকে প্রস্তুত রাখতে কাউন্টি মৌসুমে ডারহামের হয়ে বেশ কিছু ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার।

সূত্র : বাসস