পাকিস্তান জাতীয় দলের নির্বাচক হলেন মিসবাহ-সরফরাজ

এর আগে, সাবেক অভিজ্ঞ আম্পায়ার আলিম দার কমিটি থেকে পদত্যাগ করেন। তার স্থলে কমিটিতে নতুন দুজনকে যুক্ত করা হলো।

নয়া দিগন্ত অনলাইন
মিসবাহুল হক ও সরফরাজ আহমেদ
মিসবাহুল হক ও সরফরাজ আহমেদ |সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন দেশটির সাবেক দুই অধিনায়ক মিসবাহুল হক ও সরফরাজ আহমেদ।

বৃহস্পতিবার (৫ মার্চ) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি তাদের নির্বাচক কমিটি আপডেট করে মিসবাহ ও সরফরাজকে অন্তর্ভুক্ত করেছে।

কমিটিতে এখনো আগের দুই সদস্য আকিভ জাভেদ ও আসাদ শফিক বহাল আছেন। বর্তমানে পিসিবি নির্বাচক কমিটির সদস্য সংখ্যা চারজন।

এর আগে, সাবেক অভিজ্ঞ আম্পায়ার আলিম দার কমিটি থেকে পদত্যাগ করেন। তার স্থলে কমিটিতে নতুন দুজনকে যুক্ত করা হলো।

সূত্র : ডেইলি জংগ