বিসিবির সাথে পথচলার ইতি, দেশে ফিরছেন দুই পাকিস্তানি কোচ

দুই কোচের বিদায়ের পর গেম ডেভেলপমেন্ট বিভাগের স্পিন বোলিং কার্যক্রমে কারা দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবি
বিসিবি |ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে দুই বছরের পথচলার ইতি টানছেন পাকিস্তানের দুই কোচ শাহেদ মাহমুদ ও আরশাদ খান। তাদের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ফলে শেষ হচ্ছে তাদের বাংলাদেশ অধ্যায়।

বিসিবি’র সাথে সম্পর্কের সমাপ্তি ঘটিয়ে আজ বুধবার নিজ দেশে ফিরে যাচ্ছেন দু’জনই।

২০২৪ সালে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের বোলিং প্রোগ্রামে যোগ দেন শাহেদ মাহমুদ। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত ‘স্পিনিং হান্ট’ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি বয়সভিত্তিক দলের ক্যাম্পে তরুণ স্পিনারদের নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। তবে মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি না করায় বিসিবির সাথে সম্পর্কের ইতি ঘটছে।

একই পরিণতি হয়েছে আরেক পাকিস্তানি কোচ আরশাদ খানের। গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে গত দুই বছর বয়সভিত্তিক দলের স্পিনারদের উন্নয়নে কাজ করেছেন তিনি। কিন্তু তার সাথেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে তিনিও আজ বাংলাদেশ ছাড়ছেন।

দুই কোচের বিদায়ের পর গেম ডেভেলপমেন্ট বিভাগের স্পিন বোলিং কার্যক্রমে কারা দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।