ইতিহাস গড়ার মুখে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, বিক্রি হয়ে গেছে সব টিকিট

ম্যাকাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক দ্বিতীয় টেস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে, বিক্রি হয়েছে প্রথম দিনের সব টিকিট।

নয়া দিগন্ত অনলাইন
২২ আগস্ট রিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
২২ আগস্ট রিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া |সংগৃহীত

প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের আনন্দ এখনো কাটেনি। তবে গা ছেড়ে দেয়ার সুযোগ নেই। দিন কয়েক পড়েই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের। সেখানেই প্রমাণ হবে প্রথম ম্যাচের জয়টা যে অঘটন নয়।

সেই সাথে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ। অন্যদিকে অজিদের জন্য চ্যালেঞ্জ নিজেদের সাম্রাজ্য ফিরে পাওয়ার। তাদের চাওয়া যেকোনো মূল্যে সিরিজে ফেরার।

ফলে আগামী ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার ম্যাচটা হয়ে উঠেছে আকর্ষণীয়। আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে ম্যাচের ভেন্যু। এই টেস্টটি হবে ম্যাকাইয়ের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ।

ফলে ম্যাকাইয়ের জন্য এটি শুধু একটি টেস্ট ম্যাচ নয়, ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু। অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে পুরুষদের টেস্ট ক্রিকেটের আয়োজক হতে যাচ্ছে শহরটি।

ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে তাই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে ম্যাচ শুরুর চার দিন আগেই শেষ হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট! করপোরেট প্যাকেজও বিক্রি হয়ে গেছে। এমনকি দ্বিতীয় দিনের টিকিটও প্রায় ফুরিয়ে আসছে।

দর্শকদের এমন আগ্রহে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, প্রথম বল মাঠে গড়ানোর আগেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়া নর্দার্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের জন্য দারুণ ব্যাপার।

একদিকে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোর লড়াই। তার সাথে ম্যাকাইয়ের প্রথম টেস্টের ইতিহাস- সব মিলিয়ে ২২ আগস্টের অপেক্ষায় এখন পুরো ক্রিকেটবিশ্ব।