বিশ্বকাপ শুরু, মুখোমুখি পাকিস্তান-নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেদারল্যান্ডস, যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

নয়া দিগন্ত অনলাইন
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি পাকিস্তান-নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি পাকিস্তান-নেদারল্যান্ডস |সংগৃহীত

নানা নাটকীয়তার পর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। খেলা শুরু হয়েছে বেলা সাড়ে ১১টায়।

শনিবার কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দু’দলের দেখা হয়েছে দু’বার। যেখানে শতভাগ জয় পাকিস্তানের। ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় পাকিস্তান।

নেদারল্যান্ডস একাদশ

মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), জ্যাক লায়ন ক্যাশেট, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মার্ভে, আরিয়ান দত্ত, কাইল ক্লাইন ও পল ভ্যান মিকেরেন।

পাকিস্তান একাদশ

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।