সিরিজ সেরা তাওহীদ হৃদয়

বৃষ্টিবিঘ্নিত সিরিজের শেষ ম্যাচটা ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই জিতেছে কিউইরা। যদিও জয়টা একেবারে সহজ হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয় |সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের। তবে প্রকৃতির বাঁধায় তা আর হয়নি, বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি।

তবে সিরিজ জয়ের সুযোগ ছিল শেষ ম্যাচেও। মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটা জিতলেই ২-০ তে সিরিজ নিজেদের করে নিতো টাইগাররা। তবে সেই লক্ষ্য জিততে পারেনি বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের শেষ ম্যাচটা ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই জিতেছে কিউইরা। যদিও জয়টা একেবারে সহজ হয়নি।

লক্ষ্য তাড়ায় নেমে শরীফুলের তোপে পড়ে কিউইরা। ৪ ওভারে ২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। নিজের প্রথম ৭ বলেই এই তিনটা উইকেটই নেন শরীফুল।

তবে এরপর জন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট ৪০ বলে ৭১ রানের জুটি গড়ে নিশ্চিত করেন জয়। দারুণ ফিফটি তুলে নেন জ্যাকবস, ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।

ম্যাচ সেরাও নির্বাচিত হন জ্যাকবস। তবে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। ২ ম্যাচে ৮৪ রান করেন তিনি প্রায় ১৬৫ স্ট্রাইকরেটে।

আজ ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন হৃদয়। তবে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ২ চার আর ৩ ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলকে জিতিয়েছিলেন তিনি।