দায়িত্ব ভাগ করে নিলো তামিমের বোর্ড, অপারেশন্সে নেই কেউ

‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট অপারেশন্সে কাউকে নিয়োগ দেবো না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’

নয়া দিগন্ত অনলাইন
দায়িত্ব ভাগ করে গতি আনতে চাইছে তামিমের বোর্ড
দায়িত্ব ভাগ করে গতি আনতে চাইছে তামিমের বোর্ড |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বদল এসেছে গত রাতে। তামিম ইকবালের সভাপতিত্বে ১১ সদস্যের এডহক কমিটির যাত্রা শুরু হয়েছে। আগামী তিন মাস তাদের হাতেই থাকবে দেশের ক্রিকেট।

আজ বুধবার মিরপুরে বিসিবির এডহক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। যেখানে নবনিযুক্ত কমিটির ১১ সদস্যকে বিভিন্ন কমিটির দায়িত্ব দেয়া হয়েছে।

বোর্ড সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব দেয়া হয়নি কাউকেই।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেট অপারেশন্সে কাউকে নিয়োগ দেবো না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’

তামিম নিজে রেখেছেন দু’টি বিভাগের দায়িত্ব-ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ থাকছে তার অধীনে। বিপিএল ও গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।

এছাড়া রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, আতহার আলী খানকে দেয়া হয়েছে আম্পায়ার্স কমিটির দায়িত্ব। আর মিনহাজুল আবেদীন নান্নু পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব।

তামিম ইকবাল-ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ বিভাগ।

ফাহিম সিনহা- গেম ডেভেলপমেন্ট ও বিপিএল।

রফিকুল ইসলাম বাবু- গ্রাউন্ডস

তানজিল চৌধুরী-এইজ গ্রুপ

সালমান ইস্পাহানী- মার্কেটিং এও ডিসিপ্লিন

রাশনা ইমাম- উইমেন্স উইং, মেডিক্যাল ও কমপ্লেইন কমিটি

ইসরাফিল খসরু- ফিন্যান্স ও ওয়েলফেয়ার

সায়েদ ইব্রাহিম আহমেদ- সিকিউরিটি ও টেন্ডার ও পারচেজ

মিনহাজুল আবেদীন নান্নু- টুর্নামেন্ট কমিটি

মির্জা ইয়াসির- লজিস্টিকস

আতহার আলী খান- আম্পায়ার কমিটি