দারুণ শুরুর পর সহজ ক্যাচে ফিরলেন তানজিদ তামিম

বাংলাদেশ সিলেট টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২১ ওভারে ৮০ রানে ৩ উইকেট হারিয়েছে; অভিষেকে ভালো শুরুর পর ২৬ রানে ফিরেছেন তানজিদ তামিম।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অভিষেকে দারুণ আত্মবিশ্বাসী ব্যাট করছিলেন তানজিদ তামিম। পাক বোলারদের শাসন করছিলেন তিনি। তবে যেভাবে ফিরলেন, সেটাকে ‘আত্মহত্যা’ বললেই বরং ভালো হবে।

আব্বাসকে উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দিলেন আকাশে। সহজ ক্যাচ নিলেন বোলার নিজেই। ৩৪ বলে ২৬ রানে ফেরেন তিনি। ৪৪ রানে দ্বিতীয় উইকেটটি হারায় বাংলাদেশ।

প্রথম উইকেট হারায় অবশ্য প্রথম ওভারেই। দ্বিতীয় বলেই আব্বাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাহমুদুল হাসান জয় ফেরেন রানের খাতা না খুলেই। বড় ধাক্কা খায় টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ।

তবে মমিনুলকে নিয়ে সেই ধাক্কা অনেকটা সামলে নিয়েছিলেন তামিম। যদিও তামিমের বিদায়ের পর পরই ফিরেছেন মুমিনুলও। দলকে ১৬ ওভারে ৬৩ রানে রেখে আউট হন ৪১ বলে ২২ করে।

তাতে সিলেট টেস্টের শুরুটা আশাবাঞ্চক হলো না টাইগারদের। যদিও নাজমুল হোসেন শান্ত চেষ্টা করছেন সব সামলে নিতে। সাথে আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ ২১ ওভারে তুলেছে ৮০ রান। শান্ত ৪০ বলে ২৪ ও মুশফিক ব্যাট করছেন ৯ বলে ২ রানে।