ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। ক্যাঙ্গারুদের প্রথমবার হোয়াইট ওয়াশের হাতছানি টাইগারদের। আজ (রোববার) শেষ ম্যাচে জয় পেলেই সেই কীর্তি গড়বে মেহেদী মিরাজের দল।
তবে সেই লক্ষ্যে মাঠে নামার আগে বড় সুসংবাদ পেল বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতায় মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছেন তাসকিন-লিটনরা।
টাইগারদের ঐতিহাসিক সাফল্য স্মরণীয় করে রাখতে দুই কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক বিবৃতিতে শনিবার এই তথ্য জানান তিনি।
১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানে অস্ট্রেলিয়াকে হারায় টাইগাররা।
এরপর দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি আইনে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজটাও নিশ্চিত করে নেয় মেহেদী মিরাজের দল।



