গতরাতে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।
বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ দু’বার করে শিরোপা ঘরে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। একবার করে শিরোপার স্বাদ নেয় পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের রোল অব অনার
সাল চ্যাম্পিয়ন রানার্স-আপ জয়ের ব্যবধান
২০০৭ ভারত পাকিস্তান ভারত ৫ রানে জয়ী
২০০৯ পাকিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান ৮ উইকেটে জয়ী
২০১০ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
২০১২ ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ৩৬ রানে জয়ী
২০১৪ শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
২০২১ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
২০২২ ইংল্যান্ড পাকিস্তান ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
২০২৪ ভারত দক্ষিণ আফ্রিকা ভারত ৭ রানে জয়ী
২০২৬ ভারত নিউজিল্যান্ড ভারত ৯৬ রানে জয়ী



