টপ অর্ডারে ভাঙন, হাল ধরেছেন লিটন-হৃদয়

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
হাল ধরেছেন লিটন-হৃদয়
হাল ধরেছেন লিটন-হৃদয় |নয়া দিগন্ত

আগের দুই ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু এনে দিয়েছিল টপ অর্ডার। তবে আজ পারেনি। ১৪ ওভারে ৬১ রান তুললেই প্রথম ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় মিলে ধরেছেন দলের হাল। তাদের ব্যাটে ধীরে ধীরে বাড়ছে রান। ৩০ ওভার শেষে স্কোর ৩ উইকেটে ১৪৪।

আজ রোববার (১৪ জুন) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে মিরপুরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। চতুর্থ বলেই জেভিয়ার বার্টলেটের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার (২)।

এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টায় ছিলেন। তবে বেশিক্ষণ পারলেন না। দু’জনেই ফিরেন প্রায় একই সাথে।

পাওয়ার প্লের শেষ বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে ফিরেছেন তামিম। তাতে ১০ ওভারে স্কোরবোর্ডে ৫৩ রান আসলেও চাপে পড়ে যায় টাইগাররা। তামিম আউট হন ২০ বলে ১৯ করে।

তাতে ভাঙে শান্তর সাথে তার ৫৬ বলে ৫১ রানের জুটি। তবে সাথি হারিয়ে ফেলার পর বেশিক্ষণ টেকেননি শান্তও। ৮ রান যোগ হতেই আউট হন ৫০ বলে ২৪ করে। ভেঙে যায় টপ অর্ডার।

তবে বিপদ বাড়তে দেননি লিটন ও তাওহীদ হৃদয়। দেখেশুনে খেলছেন তারা। ইতোমধ্যেই তাদের জুটি জমে গেছে, ৯৫ বলে ৮৩ রান যোগ করেছেন দু’জনে। যা বড় পুঁজির স্বপ্ন দেখাচ্ছে দলকে।