টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন পল স্টার্লিং

টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্টার্লিং। তার প্রধান লক্ষ্য আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডকে কোয়ালিফাই করানো এবং সেখানে নেতৃত্ব দেয়া।

নয়া দিগন্ত অনলাইন
পল স্টার্লিং
পল স্টার্লিং |সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা তারকা পল স্টার্লিং। ২০২৩ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি আয়ারল্যান্ডকে এ বছরের শুরুতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে যেতে হয়েছিল।

পল স্টার্লিং জানান, অধিনায়কত্বের চাপ কমিয়ে নিজের ব্যাটিংয়ে আরো বেশি সময় দিতে চান তিনি। চলতি বছরেই প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন স্টার্লিং।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে যাওয়ায় তিনি মনে করেন নতুন অধিনায়কের জন্য এখন থেকেই দল গুছিয়ে নেয়ার মোক্ষম সুযোগ।

টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্টার্লিং। তার প্রধান লক্ষ্য আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডকে কোয়ালিফাই করানো এবং সেখানে নেতৃত্ব দেয়া।

আয়ারল্যান্ডের হাই-পারফরম্যান্স ডিরেক্টর গ্রাহাম ওয়েস্ট স্টার্লিংকে একজন ‘অসাধারণ নেতা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানান, আগামী জুন মাসে ভারতের বিপক্ষে সিরিজ থেকেই আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের যাত্রা শুরু হবে।